ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
নেছারাবাদে ডিবি পুলিশের হাতে পাঁচ কেজি গাঁজা সহ গ্রেফতার-১

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ৬৩ বার পঠিত

পিরোজপুর অফিস :: নেছারাবাদে পাঁচ কেজি গাঁজাসহ মো. মফিজুল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো: মোস্তফা শওকত জামান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার বরছাকাঠি গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন তথ্যর ভিত্তিতে ডিবি পুলিশ খবর পেয়ে ওই গাঁজা সহ তাকে গ্রেফতার করে রাতেই তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করেন। সে নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বরছাকাঠি গ্রামের মো: কেরামত ডাকুয়ার ছেলে। জানা গেছে, মাদক ব্যবসায়ী মফিজুল দীর্ঘদিন ধরে নেছারাবাদে বসে গাজার ব্যবসা করছেন। সে কুমিল্লা, বরগুনা, বরিশাল থেকে নৌপথে, কখনো মাহেন্দ্র করে গাঁজার বড় বড় চালান নিয়ে আসে। এখান থেকে সে কিছু ছোট ছোট বিক্রেতাদের মাধ্যমে মাদকসেবীদের কাছে পৌছে দেয়। পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো. তরিকুল ইসলাম জানান, মফিজুলকে গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন:


















