ঢাকা, বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নেপালে বন্যায় কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি: রাষ্ট্রদূত

  • অনলাইন ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ০২:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পঠিত

অনলাইন ডেস্ক:   নেপালে বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত শফিকুর রহমান বলেন, ‘এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজখবর রাখছি।’

প্রসঙ্গত, নেপালে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।এর মধ্যে বিদেশি নাগরিকও আছেন।

এদিকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
27 August 2026

দুখু মিয়ার ৫০ তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

নেপালে বন্যায় কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি: রাষ্ট্রদূত

সর্বশেষ পরিমার্জন : ০২:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬