ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬
গোপন বৈঠকের গুজবের জবাবে স্পষ্ট করলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ মিথ্যা: তাসনিম জারা

সেলিম সম্রাট, নিউজ রুমঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ১৭৮ বার পঠিত

Oplus_131072

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন—ভারতের একটি অনলাইন পোর্টালের এমন দাবিকে ভিত্তিহীন ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, বিদেশি কর্মকর্তাদের সঙ্গে তাঁর কোনো গোপন বৈঠক হয়নি।

তাসনিম জারা বলেন,
“আমার বিরুদ্ধে যেসব খবর প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। নেপালে অবস্থানকালে আমি কোনো মার্কিন কর্মকর্তা বা অফিসিয়ালের সঙ্গে বৈঠক করিনি।”

তাসনিম জারা জানান, চলতি বছরের ১১ আগস্ট জাতীয় নাগরিক পার্টির একটি আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। বৈঠকে দলের আহ্বায়ক, তিনি নিজে, সদস্য সচিব এবং একজন যুগ্ম সদস্য সচিব উপস্থিত ছিলেন। বৈঠকটি গোপন ছিল না, বরং পার্টির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়েছিল।

তাসনিম জারা দাবি করেন, চলতি বছর অন্তত তিনবার তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিবারই গোপন সূত্র হিসেবে গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ,
“অওয়ামী স্বার্থ সংশ্লিষ্ট কিছু মিডিয়া এসব অপপ্রচারের সঙ্গে জড়িত। এর মাধ্যমে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।”

এর আগে একই বছরের মে মাসে কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরও ছড়িয়েছিল, যা পরবর্তীতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিথ্যা স্বীকার করে ক্ষমা চায়।

তিনি বলেন,
“এই ধরনের মিথ্যা অপপ্রচার আমাকে দমাতে পারবে না। আমি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাব। সত্য শেষ পর্যন্ত জয়ী হবেই।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গোপন বৈঠকের গুজবের জবাবে স্পষ্ট করলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ মিথ্যা: তাসনিম জারা

সর্বশেষ পরিমার্জন: ০২:২৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫