পতিতার ডেরা থেকে চিহ্নিত ডাকাত আটক

- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৫২ বার পঠিত

কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ও কালারমারছড়া পাহাড়ি জনপদের ত্রাস, মানবপাচারকারী ও অস্ত্রধারী ডাকাত রহমত উল্লাহকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে কক্সবাজার শহরের সুগন্ধা লাইট হাউজ কটেজ জোনের হিল সাইট রিসোর্টের এক পতিতার ডেরা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ দল তাকে আটক করে। সূত্র জানায়, এসময় রহমত উল্লাহকে এক ভাড়া করা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়।রহমত উল্লাহ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মুকবেকী এলাকার মৃত ফিরোজ আহমদের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার, অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।যার মধ্যে রয়েছে ২০২০ সালের অস্ত্র মামলা (এফআইআর নং ৩৫/১৫০), ২০১৪ সালের মানবপাচার মামলা (এফআইআর নং ৩৪), এবং সর্বশেষ ২০২৫ সালের চাঁদাবাজি মামলা (নং ২১/২৫)।স্থানীয়রা জানান, তার নেতৃত্বে পাহাড়ি জনপদে বহু বছর ধরে খুন, অপহরণ, চাঁদাবাজি, মানবপাচার ও অস্ত্র বাণিজ্য চালাত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক।
আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও সে কৌশলে পালিয়ে যেত। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর স্থানীয়দের মাঝে স্বস্তির নিঃশ্বাস। তারা জানান, “রহমত উল্লাহর মতো ভয়ঙ্কর অপরাধীর পতনে এলাকায় শান্তি ফিরবে।পুলিশ জানায়, রহমত উল্লাহর বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হবে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।


















