ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
পরিচয়হীন ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর দায়িত্ব নিলেন ইউএনও

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ৭৮ বার পঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লা দেবিদ্বারে অসহায় ভিকারিনীর ঘরে ২৩ দিন আশ্রয়ে থাকা পরিচয়হীন অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারীর দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা। ওই প্রতিবন্ধীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের বিষয়টি নজরে আসে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার। শনিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ফতেহাবাদ ইউনিয়নের দূর্গম এলাকা ঘোষঘর পূর্বপাড়া গ্রামে প্রতিবন্ধীর আশ্রয়দাতা আয়শা বেগম(৫০)’র বাড়িতে যান এবং ওই ঠিকানা পরিচয়হীন অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আব্দুল আলীম, সমাজ সেবক জয়নাল আবেদীন মূন্সী, মো. জামাল উদ্দিনসহ স্থানিয় ব্যাক্তিবর্গ। ভিক্ষার খোঁজে বের হওয়া প্রতিবন্ধীর আশ্রয়দাতা ভিকারিনী আয়শা বেগমের অপেক্ষা করে রাত ৭ টা অব্দি না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা চলে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এসময় শীতকম্বল ও তার খাদ্য চিকিৎসা সেবার জন্য ১০ হাজার টাকা অনুদানসহ প্রসবকালীন সময় পর্যন্ত চিকিৎসা সেবা থেকে শুরু করে পরবর্তী সময়ে আবাসন এবং জীবন চলায় যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, রোববার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান, উপজেলা দরিদ্র কল্যাণ তহবিল থেকে যাবতীয় ব্যায়ভার বহনের আশ্বাস এবং প্রতিবন্ধী কার্ড ও ভাতা প্রদানের আশ্বাস দেন। স্থানীয়রা জানান, ১৯/২০ বছর বয়সী বাক ও বুদ্ধি প্রতিবন্ধী গর্ভবতী এ নারীকে ২৩ দিন পূর্বে সুবিল বাজার থেকে নিজ ঘরে আশ্রয় দেন ভিকারিনী আয়শা বেগম। আয়শা বেগম স্বামীর মৃত্যুর পর এক প্রতিবন্ধী পুত্র সন্তান নিয়ে পিত্রালয়ে আশ্রিত। তার মা’ও মানষিক প্রতিবন্ধী ছিলেন, মা’ প্রায় ৫ বছর পূর্বে মারা যান। পিত্রালয়ে থেকে ভিক্ষাবৃত্তি করে নিজের এবং প্রতিবন্ধী ভাইয়ের ভরন পোষন পরিচালনা করেন। গত ১২ ডিসেম্বর আয়শা বেগম সুবিল বাজারে ভিক্ষাবৃত্তি করার সময় প্রতিবন্ধী মেয়েটির সাথে দেখা, তার খোঁজ খবর ও পরিচয় জানতে চাইলে সে কোন জবাব না দিয়ে ভিকারিনী আয়শার পেছনে পেছনে তার বাড়িতে চলে আসে। তার পর থেকে ২৩ দিন এই ভিক্ষুক নারীই তার ঘরে আশ্রয়ে রেখে ওই প্রতিবন্ধী নারীর থাকা খাওয়ার ব্যবস্থা করে আসছেন। স্থানীয়রা আরো জানান, প্রতিবন্ধী ওই নারীকে খাতা কলম দিলে তার নামটা অনেক কষ্টে আকলিমা লিখতে পারলেও আর কিছুই লিখতে পারেনি। এখন তার প্রসবকালীন সময় চলে আসায় তার চিকিৎসা নিয়ে আয়শা বেগম বিচলিত হয়ে পড়েন। স্থানীয়রা অনুমান করে বলেন, তার গর্ভের সন্তানের বয়স অনুমান ৮ মাসের হবে।
আরও পড়ুন:




















