ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
স্টারলিংকের আশা দিয়ে জকসু‘র তেলেসমাতি!

পরীক্ষামূলকভাবে চালানো হয় জবিতে ॥ হতাশ শিক্ষার্থীরা

  • জবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন : ১০:৩৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১২৯ বার পঠিত
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ(জকসু) এর উদ্যোগে দেশের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু হলেও এখনো এর সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন অধিকাংশ শিক্ষার্থী।গত পহেলা ফেব্রুয়ারী জকসুর উদ্যোগে পরিক্ষামূলকভাবে এই ইন্টারনেট সেবা চালু হয়।কিন্তু শিক্ষার্থীরা হতাশার সাথে জানান যে স্টারলিংক স্থাপনের পাঁচ মাস হয়ে গেলেও এখনো তারা স্টারলিংক এর ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত হচ্ছে।শুধু স্টারলিংকের অভাব নয়, সাধারণ ইন্টারনেটেরও গতিও খুবই সীমিত যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি  পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ(জকসু) এর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ” বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিডি ইন্টারনেটের সাথে চুক্তিবদ্ধ আছে যা আরো কয়েকবছর চলমান থাকবে।স্টারলিংক স্থাপন করা হলে বর্তমান ইন্টারনেট সেবা বাদ দিতে হবে। যদি এই অবস্থায় দুটি ইন্টারনেট সেবা চালু রাখা হয় তবে সেটার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করতে পারবে না। যার কারণে আমরা স্টারলিংক সেবা প্রদান করতে ব্যর্থ হয়েছি।কিন্তু নিম্নগতির ইন্টারনেট সেবা দূর করতে বিশ্ববিদ্যালয়ের একটি হিট প্রজেক্টের মাধ্যমে পুরো ক্যাম্পাসে দুই শতাধিক রাউটার লাগানো হচ্ছে।ইতোমধ্যে এক শতাধিক রাউটার লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।এর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টারনেট সংকট দূর হবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য যে, গত জকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল স্টারলিংক স্থাপন,দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত স্থাপন, আবাসন সংকট নিরসন সহ বিভিন্ন ইশতেহার দিলেও সেগুলোর বেশিরভাগ পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বাঘায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার আসামী জহুরুল পুলিশের হাতে আটক

21 September 2026

কক্সবাজারে প্রাইভেট কারে ৯০ হাজার পিস ইয়াবা, আটক-১

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

স্টারলিংকের আশা দিয়ে জকসু‘র তেলেসমাতি!

পরীক্ষামূলকভাবে চালানো হয় জবিতে ॥ হতাশ শিক্ষার্থীরা

সর্বশেষ পরিমার্জন : ১০:৩৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬