ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নাসিমার স্বপ্ন’ পুড়ে ছাই এখন সে নিঃস্ব

মোঃ আরমান হোসেন, পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৪২ বার পঠিত

কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার পাঠুয়াভাঙ্গা ইউনিয়নে শিমুলিয়া গ্রামের হতদরিদ্র নাসিমা বেগম (৩৫) এর মুদির দোকানে আগুন লেগে সব পুড়ে ছাই। শিমুলিয়া চৌরাস্তা বাজারের পাশে তার দোকান, জানা যায় ফ্রিজের শর্ট শার্কিট থেকে আগুনের সুত্রপাত এতে পুড়ে ছাই হয়ে যায় ছোট্র মুদির দোকান। নাসিমার এই দোকানই তার সংসারের সন্তানদের দু-মুটো অন্ন মুখে দেওয়ার মাধ্যম এই ছিল। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন বাকি দুই ছেলে পড়াশুনো করাচ্ছেন নাসিমা বেগম। স্ত্রী
ছেলে দুই মেয়েকে রেখে স্বামী বকুল মিয়া দ্বিতীয় সংসার নিয়ে অবস্থান করছেন ঢাকায়। চার সন্তান নিয়ে কোনরকম টানাপোড়নের সংসার জীবন পাড় করছেন নাসিমা বেগম।
গত ২৯ জুলাই মঙ্গলবার বিকেলে দোকানের ফ্রিজের শার্কিট থেকে শর্ট হয়ে পুড়ে ছাই হয়ে যায় তার দোকানের ফ্রিজ, টেলিভিশন, দোকানের মালামাল ও ক্যাশে থাকা কিছু নগদ টাকা। খবর পেয়ে পাকুন্দিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এলেও আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন স্থনীয়রা। এ যেন দোকান নয়, ‘স্বপ্ন’ পুড়ে ছাই নাসিমার।
স্বামী বকুল মিয়া চার সন্তানকে ফেলে চলে যাওয়ার পর সন্তানদের পড়াশুনো, ভরণপোষণ ও নাসিমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিলো এই মুদি ও চা দোকান। সবকিছু পুড়ে এখন সে নিঃস্ব। সবে মিলে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে সচেতন মহল ।
আরও পড়ুন:


















