ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
পাকুন্দিয়ার মাদকসহ গ্রেফতার ২, উদ্ধার হয় অস্ত্র-ইয়াবা-ওয়াকিটকি

আরমান হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২৫ বার পঠিত

আরমান হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসম্রাট আলআমিন ও তার সহযোগী মন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমান দেশীয় অস্ত্র, ইয়াবা এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়।
রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার আশুতিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশুতিয়া গ্রামের আল আমিনের দোচালা টিনের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রয় এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
এ সময় আল আমিন ও মোঃ মন্টু পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি কুড়াল, একাধিক স্টিলের তলোয়ার, রামদা, ছুরি, করাত, ছোট দা, কড়াত লাঠিসহ মোট ১৩টি ধারালো অস্ত্র এবং দুটি ওয়াকিটকি সেট এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ এস এম আরিফ বলেন, তাদের বিরুদ্ধে ০১টি অস্ত্র আইনের ও মাদক আইনের একটি মামলার রুজ করা হয়েছে।


















