ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিকআপ ভ্যানের ধাক্কায় বেকুটিয়া সেতুর রেলিং ভেঙে নিচে

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ১৪২ বার পঠিত
পিরোজপুর অফিস :: 
পিরোজপুরের কুমিরমারা-­বেকুটিয়া সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী ৮ম সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ভোরে (৩০ সেপ্টেম্বর) একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় সেতুর প্রবেশমুখের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে এতে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে কুমিরমারা প্রান্ত থেকে বেকুটিয়া অভিমুখে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গেটসংলগ্ন রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং আশপাশের অংশেও ক্ষতি হয়।

খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপাতত অস্থায়ী বেষ্টনি স্থাপন করা হচ্ছে, যাতে চলাচলে কোনো ঝুঁকি না থাকে।”

স্থানীয়রা জানান, সেতুটি পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। তারা দ্রুত মেরামতের পাশাপাশি দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিকআপ ভ্যানের ধাক্কায় বেকুটিয়া সেতুর রেলিং ভেঙে নিচে

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫