ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পিকআপ ভ্যান থেকে চালকের লাশ উদ্ধার

এম.জে.এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৪৯ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বারে মহসীন হোসেন (৪৮) নামে এক পিকআপ ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার এলাকার ভিড়াল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে কুমিল্লামুখী করে পার্ক করা একটি মুরগির বাচ্চা বহনকারী পিকআপ ভ্যান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মহসীন হোসেন গাজীপুরের কাপাশিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে মুসুল্লিরা মসজিদ থেকে বের হয়ে দেখতে পান, মসজিদের পাশে একটি পিকআপ ভ্যান পার্ক করা অবস্থায় লাইট জ্বলছে। মসজিদের জায়গা ফাঁকা করতে চালককে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখা যায়, চালক স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে নিস্তেজ হয়ে পড়ে আছেন। এ দৃশ্য দেখে তারা সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে দেবিদ্বার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহসীনকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেবিদ্বার–ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, “নিহতের মানিব্যাগ, কাগজপত্র, টাকা-পয়সা ও অন্যান্য জিনিস অক্ষত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি কোনো হত্যাকাণ্ড নয়, স্ট্রোকে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই চিকিৎসকরা ধারণা করছেন।”
তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনরা এলে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিকআপ ভ্যান থেকে চালকের লাশ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৬:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫