ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
পিতা হত্যা মামলার আসামি’নোমান’ গ্রেপ্তার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৬৬ বার পঠিত

তিমির বনিক : মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হত্যা মামলার আসামি ছেলে নোমান হোসেনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।র্যাব-৯,সিলেট এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জানান;’গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-২,মৌলভীবাজার এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি যৌথ আভিযানিক দল গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ০৮:০০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে (মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মামলা নং-১৫/১৫০, তারিখ-২৫/১১/২০২৪ খ্রিঃ ধারা-৩০২ পেনাল কোড) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়’।
গ্রেফতারকৃত আসামি নোমান হোসেন (২৭),পিতা- মৃত মামুন মিয়া,সাং- পূর্ব হাতলিয়া (কলাজুড়া), থানা- বড়লেখা,জেলা- মৌলভীবাজার।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,’গত ২৪ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১০:০০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’
আরও পড়ুন:




















