ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ১০৮ বার পঠিত

পিরোজপুর অফিস ::

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির নেতা শেখ হাসানুল কবির লীন এবং জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান রনি শেখ। জেলা ও উপজেলা পর্যায়ের ওলামা দলের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫