ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৫৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরের ইন্দুরকানীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে শহরের টাউন ক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় দৈনিক জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাছরুল্লাহ আল-কাফী ও নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয় এবং তাদের মোবাইল ফোনসহ সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। আহত দুই সাংবাদিক বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রোববার চন্ডিপুর এলাকায় সুপারি পরিবহন ও বাজারসংক্রান্ত তথ্য সংগ্রহের সময় রাজনৈতিক সমাবেশস্থলে ভিডিও ধারণকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ বিল্লাহর ভাই শরিফ বিল্লাহ সোমবার রাতে ইন্দুরকানী থানায় ৮ জনকে নাম-ঠিকানাসহ এবং আরও ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫