ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষার্থী সাফওয়ান মল্লিক

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৭২ বার পঠিত

পিরোজপুর অফিস:: দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান মল্লিক। সোম ও মঙ্গলবার সদর উপজেলা শহীদ ওমর ফারুক মিলনায়তনে দুই দিনব্যাপী পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি সাফওয়ানের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম বাড়ি। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী আযিযী এবং নারী নেত্রী খালেদা আক্তার হেনা। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। উল্লেখ্য, প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যুক্তি, উপস্থাপনশৈলী ও বুদ্ধিমত্তার বিচারে বিচারকমণ্ডলী সাফওয়ান মল্লিককে শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষার্থী সাফওয়ান মল্লিক

সর্বশেষ পরিমার্জন: ১১:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫