ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতা পাঠ ও আলোচনা সভায় অংশ নেয় হাজারো ভক্ত

পিরোজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৩৭ বার পঠিত

পিরোজপুর অফিস:: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পিরোজপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান। শনিবার (১৬ আগস্ট) শহরের আখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজন করা হয় মহাপূজা, গীতা পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার।
সকালে শতাধিক ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের মহাপূজা। এরপর ধর্মীয় গ্রন্থ ‘শ্রীমদ্ভগবদগীতা’ পাঠে অংশ নেন ভক্তবৃন্দ। সকাল ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পিরোজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আবহে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী দিলীপ কুমার মিস্ত্রী। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব শ্রী নির্মল কুমার চট্টোপাধ্যায়। আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনদর্শন, ধর্মীয় মূল্যবোধ ও ‘শ্রীমদ্ভগবদগীতা’র শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শ্রীকৃষ্ণ কেবল একটি ধর্মীয় ব্যক্তিত্বই নন, তিনি ন্যায়, সত্য ও মানবিকতার প্রতীক। পিরোজপুরবাসীর আন্তরিক অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমী উদযাপন পরিণত হয় এক স্মরণীয় ও হৃদয়গ্রাহী আয়োজনে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতা পাঠ ও আলোচনা সভায় অংশ নেয় হাজারো ভক্ত

পিরোজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

সর্বশেষ পরিমার্জন: ০২:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫