ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৭-বছরের কারাদণ্ড

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পঠিত
পিরোজপুর অফিস:   পিরোজপুরের মঠবাড়িয়ায় এক নারীকে ধর্ষণের চেষ্টা মামলায় আলমগীর হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের দুবাইপ্রবাসী সান্টু আকনের স্ত্রী সাহিদা বেগমের (৩৮) প্রতি কুদৃষ্টি পড়ে একই এলাকার আলমগীর হোসেনের। ২০২০ সালের ১ জানুয়ারি আলমগীর হোসেন সাহিদা বেগমের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় আত্মরক্ষার্থে সাহিদা বেগম ঘরে থাকা একটি চাকু দিয়ে আলমগীর হোসেনের শরীরের সংবেদনশীল স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তার শরীরের একটি অংশ ঘটনাস্থলে পড়ে থাকে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা ওই অংশসহ একটি মাফলার, জ্যাকেট ও জুতা জব্দ করে।
এ ঘটনায় সাহিদা বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মামলাটি জিআর ১৩/২০২০ হিসেবে নথিভুক্ত হয়। পরে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

16 September 2026

সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৭-বছরের কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬