ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কোর্সের সনদপত্র বিতরণ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ১২৯ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরে “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্র্যিল্যান্সিং প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কোর্সের ২য় ব্যাচের (এপ্রিল-জুন “২০২৫”) সনদপত্র বিতরণ ও ৩য় ব্যাচের (জুলাই-সেপ্টেম্বর “২০২৫”) শুভ উদ্ধোধন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ জুলাই) পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরে ইÑলার্নিং এন্ড আর্নিং লিমিটেড, পিরোজপুর এর আয়োজনে এই সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি। তিনি বলেন, আমাদের দেশের অর্থনীতিতে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ফ্রিল্যান্সিং একটি নতুন মাত্রা যোগ করেছে। আমাদের অর্থনীতির উৎস প্রবাসী আয় ও গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। তাই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বেকারত্ব দূর করে অর্র্থনৈতিক সফলতা লাভ করা যায়। বর্তমানে দেশের যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে ফ্রিল্যান্সিং পদ্ধতিতে অর্থ উপার্জন দেশের অর্থনীতিতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। এ সময় তিনি ই-লার্নিং এর মাধ্যমে অর্থ উপার্জনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুর কো-অর্ডিনেটর মো: রেজাউল হক, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, বরিশাল বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা। সদ্য সনদ প্রাপ্ত পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের গনিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র খায়রুজ্জামান বলেন, ই-লার্নিং এন্ড আর্নিং এর মাধ্যমে পঞ্চাশ ডলারের বেশী আয় করেছি। একশত প্রশিক্ষানার্থীদের মধ্যে পচাত্তর জন সফলভাবে অর্থ উপার্জন করার কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মো: আব্দুল হাই মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন এর সহকারী পরিচালক মো: মমিনুল হক বকাউল।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কোর্সের সনদপত্র বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫