ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ২৮ বার পঠিত

পিরোজপুর অফিস:: “মাতৃদুগ্ধ অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক পরিবেশ গড়ে তুলুন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে জেলা নতুন জীবন কমিউনিটি সোসাইটির (এনজেডিসিএস) কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের পুলিশ লাইন সড়ক প্রদক্ষিণ করে একই কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।সভায় সভাপতিত্ব করেন এসডিএফ-এর জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. দিশারী মন্ডল (এমবিবিএস, এমপিএইচ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিএফ-এর বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক (লাইভলিহুড অ্যান্ড কমিউনিটি ফাইন্যান্স) গোলাম ফারুক, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. মুক্তা পাশা (এমবিবিএস), জেলা কর্মকর্তা (লাইভলিহুড) তুহিন আহম্মেদ, জেলা কর্মকর্তা (যুব উন্নয়ন) ফৌজিয়া ইয়াসমিন প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, শিশুর জন্মের পর থেকে প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধই দিতে হবে-এ সময় এক ফোঁটাও পানি কিংবা অন্য কোনো খাবার দেওয়া যাবে না। মায়ের দুধই শিশুর জন্য প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে এবং তার সার্বিক শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।আলোচনায় মাতৃদুগ্ধের উপকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি এই বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন গ্রাম সমিতি থেকে আগত স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্য এবং বিভিন্ন ক্লাস্টার থেকে আগত ক্লাস্টার ফ্যাসিলিটেটররা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫