ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালেক মোল্লার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ৫১ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 268.58896; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 37;

পিরোজপুর অফিস:: বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী, জেলা জাসদের সাবেক সভাপতি এবং নাজিরপুর উপজেলার বানিয়ারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালেক মোল্লার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকালে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরদিদা খালেদ রবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পন্না। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাবির বাদলসহ আরও অনেকে।বক্তারা এডভোকেট আব্দুস সালেক মোল্লার সাহসী নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভা শেষে পুরাতন খেয়াঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহিম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালেক মোল্লার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫