ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পিরোজপুরে মহিলা কলেজ হোস্টেলের পেছনে সন্দেহজনক আচরণ, একজনকে পুলিশে হস্তান্তর

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৫৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর সরকারি মহিলা কলেজের হোস্টেলের পেছনে এসে দুই ব্যক্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশালীন ভঙ্গি করেছে, এমন অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কলেজ সংশ্লিষ্ট সূত্র। হোস্টেলে অবস্থানরত কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, দুই ব্যক্তি হোস্টেলের পেছনে এসে অশোভন আচরণ করছিল। এসময় তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং ঘটনাস্থল থেকে হেলাল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির পরিচয় সম্পর্কে স্থানীয়রা জানান, হেলাল বিশ্বাস (২৯) সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি রনি নামের এক যুবক বলে উল্লেখ করা হলেও পুলিশ তাকে ঘটনাস্থলে পায়নি। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বলেন, এর আগেও এমন পরিস্থিতিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক রয়েছি। যারা এ ধরনের অপরাধমূলক আচরণে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে মহিলা কলেজ হোস্টেলের পেছনে সন্দেহজনক আচরণ, একজনকে পুলিশে হস্তান্তর

সর্বশেষ পরিমার্জন: ১০:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫