ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পিরোজপুরে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক আহত, হাসপাতালে চিকিৎসাধীন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ২৬ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাছরুল্লাহ আল-কাফী এবং নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ। রোববার বিকেলে আহত অবস্থায় প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাঁদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর এলাকায় সুপারি কেনাবেচা ও পরিবহনসংক্রান্ত খবর সংগ্রহ করছিলেন ওই দুই সাংবাদিক। একই সময়ে নিকটস্থ মাঠে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ চলছিল। এসময় সমাবেশস্থলে কিছু কর্মী সাংবাদিকদের চলমান ভিডিও ধারণকে ভুলভাবে উপলব্ধি করে উত্তেজিত হয়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে। এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় দুই সাংবাদিক আহত হন। এসময় তাঁদের কাছে থাকা কয়েকটি মোবাইল ফোন, ক্যামেরা স্ট্যান্ড ও কিছু ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করেন। আহত সাংবাদিক নাছরুল্লাহ আল-কাফী জানান, আমরা সুপারি বাজারের ভিডিও ধারণ করছিলাম। ঠিক সেই সময় সহকর্মী আরিফ বিল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। তাকে বাঁচাতে গেলে আমিও আক্রান্ত হই। আমাদের কিছু উপকরণও নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন বলেন, আমাদের সমাবেশস্থলের পেছনে কিছু খালি চেয়ার ছিল। সেটি ভিডিও করা হচ্ছে, এমন ভুল বোঝাবুঝি থেকে কিছু কর্মী উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি করতে পারে। আমি নিজেও পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গিয়েছিলাম। সংগঠনগতভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। আহত সাংবাদিকদের থানায় এসে অভিযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক আহত, হাসপাতালে চিকিৎসাধীন

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫