ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৪৭ বার পঠিত

হাসান মামুন,পিরোজপুর,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পিরোজপুর জেলার তৃণমূল নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও নাসির আহম্মেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, শিল্প বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব, কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজীব আহসান বলেন, “আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে আমরা দেশের প্রতিটি জেলায় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছি। প্রত্যেক নেতাকর্মীর উদ্দেশ্য একটাই হওয়া উচিত-দলকে সুসংগঠিত রাখা ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করা। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবেন বা সংগঠনের ক্ষতি করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে। সেই লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মীকে তথ্যপ্রযুক্তি ও আধুনিক রাজনৈতিক কৌশলে দক্ষ হয়ে মাঠে কাজ করতে হবে। তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।” বক্তারা আরও বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে-এই দেশের জনগণ স্বৈরাচারী শাসনের অবসান চায়। আমাদের আন্দোলন গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য।” সভায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সমালোচনা করে বক্তারা বলেন, “ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে তারা অতীতে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আমরা মুসলমান, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি বা ব্যবসা করি না।” অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:



















