পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে মৃতপ্রায় সিআই পাড়া চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ৩৩ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত মৃতপ্রায় সিআই পাড়া চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন খাল অংশ থেকে পৌরসভার উদ্যোগে এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অভিযানের প্রথম দিনে খালের দুই পাড় দখলমুক্তকরণ, ময়লা-আবর্জনা অপসারণ, পলি পরিষ্কার এবং পরিবেশগত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়। দীর্ঘদিনের অবহেলায় খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলেও চলমান উদ্যোগে তা পুনরুদ্ধারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ইসরাত জাহান, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পৌর প্রশাসক ইসরাত জাহান বলেন, অল্প পরিসরে কাজ শুরু হলেও সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে শহরের অন্যান্য খালও ধাপে ধাপে সংস্কার ও পুনঃখনন করা হবে। শহরবাসীর স্বচ্ছ পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও টেকসই করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুর এর সভাপতি অবঃসেনা সার্জেন্ট হাবিবুর রহমান বলেন, পিরোজপুর এর ভারানির খাল পুনঃখনন করে শহরের মশা মাছি কমে গেছে। শহরের জলবদ্ধতা আগের মতো হয় না। সিআই পাড়া চাঁদমারি খাল দখল দূষণ হয়ে মৃত প্রায়। এটি দখল দূষণ মুক্ত করে পরে পুনঃ খনন করা হবে। পজেটিভ পিরোজপুরকে পৌর প্রশাসক এ কাজের দায়িত্ব দিয়েছেন। পজেটিভ পিরোজপুর স্বেচ্ছায় এটি করবে। শ্রমিকের বিল পৌরসভা পরিশোধ করবে। আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই



















