ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

মুস্তাছিম বিল্লাহ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৪৭ বার পঠিত

মুস্তাছিম বিল্লাহ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল (১০ ই মার্চ) মঙ্গলবার পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ চত্বরে পূর্ণিমাগাতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ ইমদাদুল হক শাহারুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল বিরোধীদলীয় হুইপ ও ৬৫- সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনের সংসদ সদস্য মাওঃ রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী উপজেলা জামায়াতের সেক্রেটারী শিক্ষাবিদ খায়রুল ইসলাম উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওঃ আলাউদ্দিন আল আজাদ উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওঃ আব্দুল বারী উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি ডাঃ এনামুল হক সেলিম সেক্রেটারী ডাঃ তরিকুল ইসলাম পূর্ণিমাগাতী ইউনিয়ন পেশাজীবী বিভাগের বাইতুল মাল সম্পাদক আব্দুল হাকিম সহ পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ সহ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাওঃ রফিকুল ইসলাম খান বলেন আমি দল মত নির্বিশেষে উল্লাপাড়া সলঙ্গার সকল আপামর জনগণের সংসদ সদস্য আমি সকল জনগণকে সঙ্গে নিয়ে উল্লাপাড়া সলঙ্গার রাস্তাঘাট ব্রিজ কালভাট নির্মাণ সহ উল্লাপাড়াকে মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর মডেল উপজেলা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ।



















