ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
পূর্বাচলের ৩শ ফুট সড়কে ৩ বুয়েট ছাত্রকে গাড়ী চাপা; নিহত ১ আহত-২, আটক ৩

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৬০ বার পঠিত

শাকিল আহম্মেদ স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ বুয়েট ছাত্রকে গাড়ী চাপা দিয়েছেন মদ্যপ প্রাইভেকটার চালক। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন শিক্ষার্থী মুহতাসিম মাসুদ(২২)। এ সময় মেহেদী হাসান খান ও অমিত শাহ নামের আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৩ টার দিকে ৩ ফুট সড়কের স্টেডিয়াম এলাকায় মর্মান্তিক এ ঘটনায় গাড়ী চালক মুবিন আল মামুন, সহযোগী মিরাজুল করিম ও আসিফ চৌধুরী নামের ৩ জনকে আটক করেছেন রূপগঞ্জ থানা পুলিশ।
নারায়ণগঞ্জ গ সার্কেলের এএসপি মেহেদী ইসলাম বলেন, গতরাতে ৩ বুয়েট শিক্ষার্থী পূর্বাচলে ঘুরতে আসেন। এ সময় তাদের বাইক ৩শ ফুট সড়কের পুলিশ চেকপোস্টে দাড়িয়ে ছিলো। একই সময় একটি প্রাইভেটকার তাদের উপর সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত হয় আরও দুজন। এ সময় স্থানীয় লোকজন ও পূর্বাচলে কর্তব্যরত পুলিশ ঘাতক পাইভেটকার আটক করে তল্লাশি করে ১ ক্যান বিয়ার,বিদেশী মদের খালি বোতল পাওয়া যায়।পাশাপাশি গাড়ীর চালক ও সহযোগী যাত্রীসহ ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে।
আরও পড়ুন:




















