ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পূর্বাচলে অবৈধ দখলদারদের উচ্ছেদে যৌথবাহিনীর অভিযান

মোঃ রায়হান মাহামুদ, (গাজীপুর) প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৭৮ বার পঠিত

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৪ ও ২৫ নম্বর সেক্টরে অবৈধ দখলদারদের উচ্ছেদে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪৪টি পরিবারের ১৫৫টি অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি ভেঙে দিয়েছে। গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযানে বিজিবি, র্যাব, পুলিশ, রাজউক ও বন বিভাগের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
সোমবার (২৮ জুলাই) সকালে শুরু হওয়া এই অভিযানে ৪৪টি পরিবারের গড়ে তোলা ১৫৫টি অবৈধ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিচালিত হয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২-এর ২২(১) ধারা অনুযায়ী।
বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক শালগাছ, কপিচসহ নানা উদ্ভিদ ও প্রাণীতে সমৃদ্ধ এ বনাঞ্চল পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংরক্ষিত বনভূমি রক্ষায় এবং অবৈধ দখল উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান।
উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে টিনশেড, আধাপাকা ও পাকা ঘর ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের পরিবেশগত ভারসাম্য রক্ষা, বনভূমি সংরক্ষণ এবং জমি পুনরুদ্ধারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ইউএনও তনিমা আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মী, বিজিবির সুবেদার মো. আবুল কালাম আজাদ, র্যাব-১ এর ওয়ারেন্ট অফিসার মো. ওয়াদুদ, পুলিশ ইন্সপেক্টর মেহেদী হাসান, বিদ্যুৎ বিভাগের মেহেদী হাসান এবং রাজউকের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান শাহীন প্রমুখ।
প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সরকারি জমির দখল মুক্ত করতেই এই কড়াকড়ি, বলছে প্রশাসন।
আরও পড়ুন:


















