ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় ছাত্রদল নেতা

রাজু আহমেদ, রাজবাড়ী
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৮ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন কারাবন্দি ছাত্রদল নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন কারাবন্দি ছাত্রদল নেতা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী।

বাবার মৃত্যুতে প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে পুলিশ পাহারায় জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে নিজ বাড়ির পাশের ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

মো. আলাউদ্দিন পাটোয়ারী রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তিনি একটি অস্ত্র মামলায় বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। তার বাবা শুকুর পাটোয়ারী শনিবার দুপুরে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবাকে শেষবারের মতো দেখা ও জানাজায় অংশ নেয়ার সুযোগ দিতে আলাউদ্দিনের পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে তাকে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে পুলিশি নিরাপত্তায় আলাউদ্দিন পাটোয়ারী বাবার জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে পুলিশ পাহারায় তাকে জানাজায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় এবং পরে নিয়ম অনুযায়ী আবার কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে যৌথবাহিনী জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সদর থানায় দায়ের করা অস্ত্র মামলায় তিনি বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় ছাত্রদল নেতা

সর্বশেষ পরিমার্জন: ১১:০০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬