ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত! 

শ.ম.গফুর, কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৫ বার পঠিত

কক্সবাজারের মহেশখালীতে শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) নামের এক যুবক প্রতিপক্ষের গুলিতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগতভরাত ৯টায় দ্বীপ উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন দোয়েল কালারমারছড়ার খসরু বরও গোষ্ঠীর মৃত ফজল হকের ছেলে। অভিযুক্ত সাদ্দাম একই বংশের মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দোয়েলের সঙ্গে তারই নিকটাত্মীয় একই এলাকার সাদ্দামের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সাদ্দামের গুলিতে দোয়েল নিহত হয়েছে বলে জানায় তার পরিবার। জানা গেছে, আহত শাহাদাত হোসেন দোয়েলকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়া মাত্র মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দোয়েল নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। খুনের সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত! 

সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫