সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা
প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মাদারীপুরের মানববন্ধন অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৩৩ বার পঠিত

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাসির দাবিতে মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২ টায় ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড়ে ডাসার রিপোর্টার্স ইউনিটি ও মাদারীপুরের সাংবাদিকদের আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক শরীয়তউল্লাহ’র প্রকাশক ও সম্পাদক গাউছ-উর রহমান বলেন ছিনতাই এর ঘটনা ভিডিও ধারন করায় প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা এই হত্যাকারীদের দ্রুত ফাঁসির রায় দিয়ে তা কার্যকরের জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে অনুরোধ করছি এবং অনতি বিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ এর দাবি জানাচ্ছি। অন্যথায় সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ একত্রিত হয়ে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
উক্ত মানববন্ধনে চ্যানেল ২৪ ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাগর তামিম, দৈনিক দিনকাল ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি গাউছ- উর রহমান, মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মুপ্তি ফরিদ উদ্দিন, কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, চ্যানেল এস কালকিনি প্রতিনিধি ইব্রাহিম সবুজ, এশিয়ান টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি শাহজালাল, দৈনিক কালবেলা কালকিনি প্রতিনিধি নৃপুন, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার বি এম হানিফ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মাসুদ হোসেন কাইউম,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ আজিমদ্দিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি,এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি হেমায়েত হোসেন খান এর সভাপতিত্বে ও এস এম আজাদ হোসেন মুরাদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সাংবাদিক আবুল খায়ের বাবু, ইসমাইল খান হৃদয়, গোলাম আলী আকন, তরিকুল ইসলাম রিপন, হিমেল মাহাদ, হামিদ খান রনি,আয়নাল হক খান, প্রতিদিনের ক্রাইম ভারপ্রাপ্ত সম্পাদক চঞ্চল তালুকদার, কাজী মনির হোসেন, আশরাফুল ইসলাম, দৈনিক মুক্ত খবর পত্রিকার মাদারীপুর প্রতিনিধি শ্রাবন খান সজীবসহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।


















