ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কুমিল্লায় নিরাপত্তা জোরদার

এম.জে.এ মামুন:

প্রধানমন্ত্রীর ফেনী জেলা সফর উপলক্ষে কুমিল্লার মহাসড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন।

পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্রিফিং প্যারেডে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কুমিল্লায় নিরাপত্তা জোরদার

সর্বশেষ পরিমার্জন : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬