ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রায় দুই যুগ পর পিরোজপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ৬৭ বার পঠিত

পিরোজপুর অফিস :: উৎসবমুখর পরিবেশ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিরোজপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ২যুগ পর শুক্রবার (১৮ জুলাই) দুপুর থেকে রাত সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমী মঞ্চে সভাপতি ও সম্পাদক সহ ১০১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়। জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ সন্মেলন উদ্ভোধন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ সহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু এবং প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জান লাভলু। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন করা হচ্ছে। তৃণমূলকে আরো পুনরুজ্জীবিত করতে জয়ীরা কাজ করবেন। আমরা সবাই একই দলের নেতাকর্মী। এ সম্মেলন সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য সভাপতি শেখ শহিদুল্লাহ সহি (৩২৫), সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন (৪৫০) এবং জেষ্ঠ সাংগঠনিক সম্পাদক পদে তৌহিদুল ইসলাম নির্বাচিত হন। এ ১০১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আকন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন করে প্রতিদ্বন্দ্বি ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রায় দুই যুগ পর পিরোজপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫