ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ফরিদপুরের মধুখালীতে  শিক্ষার্থী নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৪৯ বার পঠিত
 
মোঃ ইদ্রিস আলী
ফরিদপুরের মধুখালী উপজেলা নিখোঁজের তিন দিন পর উদ্ধার হয়েছে বড় গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ১১ বছরের তামিম তালুকদারের লাশ। এ ঘটনায় মুক্তিপণের দাবিতে পরিকল্পিতভাবে অপহরণের অভিযোগ উঠেছে।পরিবার জানায়, ১৫ আগস্ট বিকাল আনুমানিক পাঁচটার দিকে তামিমকে ঘুরতে নিয়ে যায় বাড়িতে দিনমজুরের কাজ করতে আসা তুহিন । এরপর সে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর পরিবারের পক্ষ থেকে তামিমের খোঁজ শুরু করলে একপর্যায়ে তুহিন শেখের মোবাইল নম্বরে ফোন করা হয়, কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। পরে দিনমজুর তুহিন তামিমের পরিবারের কাছে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দেওয়ার প্রস্তুতিও ছিল পরিবারের, কিন্তু শেষ পর্যন্ত জীবন রক্ষা হয়নি শিশু তামিমের।

মধুখালী থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালানো হয়। ১৮ আগস্ট রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়গাতি গ্রামের বাসিন্দা তুহিন শেখকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর  এলাকার একটি জলাশয়ের পানিতে আবর্জনার নিচে পিছনে হাত বাঁধা চাপা দেওয়া অবস্থায় তামিমের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আরও একজনকে আটক করে পুলিশ।

এলাকাবাসী জানায়, ঘাতক তুহিন প্রায় এক বছর আগে দিনমজুর হিসেবে নিহত তামিমদের বাড়িতে কাজ করতে এসেছিল। এ সূত্র ধরে এলাকায় পরিচিতি গড়ে তোলে। প্রায় ১৫ দিন আগে আবারও এ গ্রামে এসে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে এবং ঘটনার দিন তামিমকে নিয়ে বের হয়।স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বাড়বে। শোকাহত পরিবারও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, “ঘটনাটি ছিল পরিকল্পিত। মুক্তিপণের দাবিতেই শিশুটিকে অপহরণ করে হত্যা করা হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।” মধুখালী থানা পুলিশ আটক তুহিন শেখসহ দুইজনকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে  প্রেরণ করা হয়েছে বলে জানান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ফরিদপুরের মধুখালীতে  শিক্ষার্থী নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার 

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫