ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
মির্জাপুরের কৃতী সন্তান

ফিরোজ আল মামুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদোন্নতি

সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল):   টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামের কৃতী সন্তান এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা ফিরোজ আল মামুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদোন্নতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন দপ্তরে কর্মরত ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে উন্নীত করা হয়েছে। পদোন্নতির আগে ফিরোজ আল মামুন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামুখী কর্মকাণ্ডের জন্য তিনি সহকর্মী ও স্থানীয়দের কাছে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী দেওহাটা গ্রামের সন্তান ফিরোজ আল মামুনের এই অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী ও প্রবাসীরাও তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও উচ্চ দায়িত্বে দেশের সেবায় অবদান রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
স্থানীয়দের মতে, ফিরোজ আল মামুনের এই পদোন্নতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি মির্জাপুর ও দেওহাটার জন্যও একটি গৌরবের অর্জন। নতুন দায়িত্বে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাই সবার।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সাতকানিয়া-লোহাগাড়ার সড়কে অটোরিকশার বেপরোয়া গতি, আতঙ্কে যাত্রী-পথচারী

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতন হওয়া উচিত, নজরুল ইসলাম মঞ্জু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মির্জাপুরের কৃতী সন্তান

ফিরোজ আল মামুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদোন্নতি

সর্বশেষ পরিমার্জন : ১১:২৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬