ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ডিমলা ফুয়েল কার্ড বিতরণ শুরু
ফিলিং স্টেশনে শৃঙ্খলা আনতে প্রশাসনের উদ্যোগ

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পঠিত

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর ডিমলা জ্বালানি তেল ব্যবস্থাপনা নিশ্চিত এবং অনিয়ম নিয়ন্ত্রণে নীলফামারী জেলা প্রশাসন ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করেছে। এর অংশ হিসেবে ডিমলা উপজেলায় শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম। উপজেলার ১০টি ইউনিয়নের নিবন্ধিত ও বৈধ ২ হাজার ৫০০ জন মোটরসাইকেল চালক এবং কৃষকের মাঝে ৩ হাজার ৫০০ জনকে এই কার্ড বিতরণ দেওয়া হয়েছে। বুধবার (২৩ ও ২৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ শুরু করা হয়। এর মাধ্যমে
ফুয়েল কার্ডধারীরা জেলার যেকোনো ফিলিং স্টেশন থেকে নির্ধারিত মাসিক পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। এতে তেলের সরবরাহ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে বলে মনে করছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,বর্তমান পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বণ্টন নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৯ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। শুধুমাত্র উপজেলার স্থায়ী বাসিন্দা এবং এখানে কর্মরত সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা আবেদন করার সুযোগ পান। ইউনিয়নভিত্তিক তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন সরকারি দপ্তর নির্ধারণ করা হয়। পরে সংগৃহীত তথ্য তিন সদস্যের একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে ২ হাজার ৫০০ বৈধ মোটরসাইকেল চালককে তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক কৃষকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হছেনা। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারী জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, তেলের মজুত ও সরবরাহে ভারসাম্য বজায় রাখা এবং অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুতের প্রবণতা রোধ করতেই এই ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে।
জ্বালানি তেল সরবরাহের দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তদারকি জোরদারে পৃথক মনিটরিং টিম মাঠে কাজ করবে বলে প্রশাসন জানিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার সব ফিলিং স্টেশনে এই নির্দেশনা কার্যকর করতে তদারকি কার্যক্রম শুরু হবে।
স্থানীয় মোটরসাইকেল চালকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে একদিকে যেমন তেলের অপচয় ও অনিয়ম কমবে, অন্যদিকে পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমবে । কার্ড বিতরণকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে চালকদের ভিড় বাড়তে থাকে । স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান জানান, ভবিষ্যতে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে আরও ফুয়েল কার্ড ইস্যু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে উপজেলায় জ্বালানি ব্যবস্থাপনায় একটি কার্যকর ও টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




















