ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় তারুণ্যের উৎসব-২০২৫

বগুড়ায় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সাদিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি বগুড়া।
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২০ বার পঠিত
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিভাগ ভিত্তিক স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী বিভাগের স্কেটিং প্রতিযোগিদের নিয়ে এই খেলার উদ্বোধন করা হয়। খেলায় অংশগ্রহণ করেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খেলোয়াড় ও স্কেটিং ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্কেটিং আন্তর্জাতিক মানের খেলা। বাংলাদেশে স্কেটিং শেখার আগ্রহ তৈরী হয়েছে। ক্ষুদে খেলোয়াড়েরা স্কেটিং খেলে অনেক দূরে যাওয়ার স্বপ্ন দেখছে। ভবিষ্যতে এই খেলার প্রতিযোগিতা চলমান থাকবে বলে আশা করি।
মহিলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদিকা ফিরোজা করিম  নেলী বলেন, খেলাধুলায় বগুড়া অনেক এগিয়ে। মহিলা ক্রীড়া সংস্থা বিভিন্ন সময়ে ক্রীড়াচর্চার আয়োজন করে থাকে। এতে করে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হচ্ছে। তিনি খেলোয়াড়দের পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অভিভাবকেরা।
স্কেটিং এর মাধ্যমে একদিন বাংলাদেশকে বিশ্ব দরবারে সবার সামনে তুলে ধরবেন বলে আশাবাদী টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা।
যুব উন্নয়ন বগুড়ার উপপরিচালক তোছাদ্দেক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক করতোয়া সম্পাদক মোঃ মোজাম্মেল হক।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় তারুণ্যের উৎসব-২০২৫

বগুড়ায় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫