ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বগুড়ায় ১৮০৩ মাঠে হবে ঈদের জামাত: ডিসি

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া (সদর) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ৬১ বার পঠিত

বগুড়ায় এবার মোট ১৮০৩ টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও আয়োজক কমিটির সভাপতি হোসনা আফরোজা।শনিবার দুপুর ১২টার দিকে শহরের সুত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। বগুড়ায় মুসুল্লিরা নির্বিঘ্নে যেন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন সে লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির নেতা আলী আজগর তালুকদার হেনা প্রমুখ। পরিদর্শনকালে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, জেলায় এবার মোট ১৮০৩ টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আর সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এটি বগুড়ার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বগুড়ার সর্বস্তরের জনগণ এখানে নামাজ আদায় করবেন। আর এবারই প্রথম এই ঈদগাহে নারীদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে। এছাড়াও ঈদুল ফিতরে যে ধরণের দুর্ঘটনা নিয়ন্ত্রণে বগুড়া জেলাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বগুড়ায় ১৮০৩ মাঠে হবে ঈদের জামাত: ডিসি

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫