বটিয়াঘাটায় ফিল্মি স্টাইলে আবারো ছিনতাই দুই রাউন্ড ফাঁকা গুলি

- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৬৫ বার পঠিত

বটিয়াঘাটা উপজেলার ০১ নং জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামে মোবাইল টাওয়ারের পাশে হুজাইফা এন্টারপ্রাইজ এর মালিক ভিকটিম ১। মোঃ সোহাগ ইসলাম (৪২)পিতা মোঃ নুর ইসলাম সাং তেঁতুলতলা থানা বটিয়াঘাটা জেলা খুলনা এর দোকানের সামনে অদ্য ইং ০৪/০৫/২৫ সকাল অনুমান ১০.৩০-১১.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ০৪টি মোটরসাইকেল যোগে অনুমান ৮-৯ জন এসে ভিকটিমকে মালামাল নিবে বলে মোটরসাইকেলে উঠিয়ে রায়পাড়া মুক্তার হোসেনের জিহাদ এন্টারপ্রাইজে নিয়ে যায়। ওখানে কথা শেষে ভিকটিম দোকানে চলে আসে দোকান বন্ধ করে দেয়। পরবর্তীতে ভিকটিমের পাওনা টাকা এক লোক ৫০০০০/( পঞ্চাশ হাজার) দেয় এবং দোকান খুলে টাকা রাখতে গেলে সাথে সাথে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা চলে আসে এবং ভিকটিমের সাথে কথা কাটাকাটি হয় একপর্যায়ে গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করতে গেলে ভিকটিম হাতে ধাক্কা দিলে গুলি অন্যদিকে চলে যায় এবংপাশে থাকা সামনের দোকানের কর্মচারী ১। মোঃ গোলাম রসুল ( ৪২) পিতা আরশাদ আলী সরদার সাং তেঁতুল তলা থানা বটিয়াঘাটা জেলা খুলনা এর পায়ে গুলি করলে পা সরিয়ে নিলে গুলি পাশে রাস্তায় লাগে। পরবর্তীতে দোকানের ক্যাশে থাকা ৫০০০০-৬০০০০/ টাকা নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।ভিকটিমের দোকানের সামনে গুলির একটি কার্টিজ পাওয়া যায়। ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত আচে।



















