ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বড়লেখায় দিনের আলোয় নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাই

নিজস্ব প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৪০ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার সাথে থাকা মেয়ের গলায় দা ধরে ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০শে জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু ও তার সাথে থাকা মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদ’কে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরে পূবালী ব্যাংক থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ধরে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২লক্ষ টাকা ও গলার স্বর্ণের একটি চেইন ও একটি আঙ্গটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ব্যবসায়ী আব্দুল আহাদ খসরুর ভাতিজা রেদওয়ান আহমদ জানান, আমার চাচা দুপুরে পূবালী ব্যাংক থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করেন। এসময় চাচাতো বোন সুহাদা ও চাচাতো ভাই সিয়াম ও সাথে ছিল। তারা ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা চাচা ও চাচাতো বোনের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ২ লক্ষ টাকা ও একটি স্বর্ণের চেইন এবং একটি আঙটি নিয়ে পালিয়ে যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন স্থানের সিসি ফুটেজ কালেক্ট করে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:


















