ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
বড়লেখায় র্যাব-৯ এর অভিযানে ৯১৪৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ১২:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৭৯ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় র্যাব-৯, সিপিসি-২ এর অভিযানে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল এলাকার একটি বাড়িতে র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দেলোয়ারকে আটক করা হয়। পরে তার দেখানো মতে একটি পলিথিন ব্যাগের ভেতর ৪৬টি বায়ুরোধী প্যাকেটে রাখা মোট ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দেলোয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তিনি সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
নিজস্ব প্রতিনিধি


















