ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বড়লেখা পুলিশের অভিযানে ৯জন গ্রেপ্তার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৩ জন সহ মোট ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (১২ই আগস্ট) রাতে বড়লেখা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া আব্দুল কাহির প্রতারণা মামলায় ৫ মাসের কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং আতাউর রহমান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি। এর পাশাপাশি গ্রেপ্তারকৃত অন্য ৬ আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি ছিল। বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, সাজাপ্রাপ্ত ৩ জন সহ ৯ জন আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:


















