ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বনরক্ষীদের হাতে ১০ জেলে আটক নৌকাসহ কাকড়া জব্দ

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট):   পূর্ব সুন্দরবনের পৃথক স্থানে বনরক্ষীদের অভিযানে ১০ জেলে আটক হয়েছে। জব্দ করা হয়েছে তিনটি নৌকাসহজাল ও বিপুল পরিমান কাকড়া। আটক জেলেদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই জেলেদের আটক করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা পৃথক পৃথক অভিযান চালিয়ে সুন্দরবনের জোংড়া এলাকায় ২টি নৌকাসহ ৪ জেলে, করমজল এলাকায় একটি নৌকাসহ ৩ জেলে, এবং ঢাংমারী এলাকায় নৌকাসহ ৩ জেলেকে আটক করেছে। এ সময় ১০টি ক্যারেটে ভরা  দুইশতাধিক কেজি কাকড়া জব্দ করা হয়েছে। আটক জেলেরা হচ্ছে, বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক(২২),সালাম মল্লিক, এনামুল কবির(৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫), আনোয়ার গাজী (৭০)। এদের বাড়ী রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দাকোপ আদালতে পাঠানো হয়েছে বলে এসিএফ জানান।
সুন্দরবন পূর্ব বন বিভা্গ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে  সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে গত রাতে আটক এই  ১০ জেলে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাকড়া শিকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক জেলেদের কবল থেকে  জব্দ করা কাকড়া খুলনা ফরেষ্ট ঘাটের কাছে রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে ডিএফও জানান।
ছবির ক্যাপশনঃ
শরণখোলাঃ সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ১০ জেলে আটক হয়েছে। জব্দ করা হয়েছে কাকড়া ও মাছ।

Share this news as a Photo Card

30 July 2026

বিএনপি কর্মীকে মারধর ও ককটেল বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বনরক্ষীদের হাতে ১০ জেলে আটক নৌকাসহ কাকড়া জব্দ

সর্বশেষ পরিমার্জন : ১১:১৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬