ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বরিশাল রেঞ্জের ডিআইজি পিরোজপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৮৫ বার পঠিত
পিরোজপুর অফিস ::
বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম পিরোজপুর সফর করেছেন। সফরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক। এ সময় পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান এবং ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফর উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কৃষ্ণ পাল। বক্তব্যে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, পুলিশ ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বরিশাল রেঞ্জের ডিআইজি পিরোজপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

সর্বশেষ পরিমার্জন: ০৮:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫