ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরে ‘২৪-এর রঙে’ চিত্রাঙ্কন ও গ্রাফিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১০৩ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরে জেলা পর্যায়ে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বর্ষপূর্তি। “২৪-এর রঙে” শিরোনামে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও গ্রাফিক ডিজাইন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের ক্যানভাসে উঠে আসে গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের চিত্র। শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার সূচনা হয়, যা চলে বেলা ১২টা পর্যন্ত। এতে জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জেলা স্টেডিয়ামের গ্যালারির দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দৃশ্যপট। মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয়, তেজাসকাটি মাধ্যমিক বিদ্যালয় । উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজয়ী হয় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ,দ্বিতীয় হয় ভান্ডারিয়া মাজেদা বেগম মহিলা কলেজ , তৃতীয় হয় দারুচ্ছুন্নাত জামিয়া-এ কামিল মাদ্রাসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নাসরিন জাহান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, জেলা শিক্ষা অফিসার মোঃ ইসরাত আলী আযিযীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:


















