ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বসন্তপুরের অহেদ খান ও তার স্ত্রী গ্রেফতার

রাজু আহমেদ, রাজবাড়ী:   রাজবাড়ীতে তিনটি মাদক মামলার পলাতক আসামি মো. অহেদ খান (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অহেদ খান রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত মোকছেদ খানের ছেলে। তাঁর মায়ের নাম মৃত তারা বিবি।
রাজবাড়ী থানা পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অহেদ খান তিনটি মাদক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া অহেদ খানের স্ত্রী লাইলী বেগমের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। তাকেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সহকারী জজ আদালত সাদুল্লাপুরে ১০-মাস বিচারক নেই: স্থবির ৪ হাজার মামলা

14 September 2026

কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময়

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বসন্তপুরের অহেদ খান ও তার স্ত্রী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬