ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাঁশখালী থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী:   বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে মাদক পাচার, বিক্রয় ও সেবন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল মাদক বিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “সবাই মিলে শপথ করি মাদক মুক্ত সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বাঁশখালী থানার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হকের নেতৃত্বে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে এই বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, “বাঁশখালীকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।বিগত মাসগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকের এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের পুলিশি নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে। তবে শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে নিয়ে এক বিশেষ শপথ বাক্য পাঠ করানো হয়। উপস্থিত সবাই হাত তুলে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর এবং মাদক মুক্ত বাঁশখালী তথা সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ও শপথ ব্যক্ত করেন।
এলাকাবাসী পুলিশের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদক কারবারিদের দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সাতকানিয়া-লোহাগাড়ার সড়কে অটোরিকশার বেপরোয়া গতি, আতঙ্কে যাত্রী-পথচারী

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতন হওয়া উচিত, নজরুল ইসলাম মঞ্জু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বাঁশখালী থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

সর্বশেষ পরিমার্জন : ০২:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬