ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বাংলাদেশের মাটিতে কোন ফ্যাসিস্ট এর স্থান নেই – খোকন তালুকদার

গাউছ-উর রহমান, (মাদারীপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৫৮ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে জুলাই-আগস্টে নিহত শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। আজ(৫ মার্চ) শনিবার দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের নিহত শহীদ সিফাত এর বাড়িতে সকল নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে আহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার বিতরণ শেষে প্রীতিভোজে অংশ নেন বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। এসময় আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আজকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার তাদের মাঝে বিতরণ করলাম। আমি মনে করি যা দিয়েছি তা যথেষ্ট নয়।
এই সতেরো বছরে যারা গুম খুন হয়েছে,যারা শহীদ হয়েছেন, প্রত্যেক গুম খুনের বিচার দাবি করছি। আমরা এই সরকারের কাছে অনুরোধ করবো,অতি শীগ্রই যেন নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গনতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দেয়। আর সেই গনতান্ত্রিক সরকার এসে এই ফ্যাসিষ্টদের বিচারের কাজ শুরু করবে এবং প্রত্যেক গুম খুনের বিচার হবে। বাংলাদেশের মাটিতে কোন ফ্যাসিষ্ট যেন আর কোন ফ্যাসিস্ট এর জন্ম না হয়। এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ মোশাররফ সরদার সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন:

















