বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোচাগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৪৪ বার পঠিত

২০ শে আগস্ট রোজ বুধবার বেলা ১২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল বোচাগঞ্জ উপজেলা শাখা ও সেতাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালিটি সেতাবগঞ্জ বাজার শিল্পী মটরস এর সামনে থেকে শুরু হয়ে সেতাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। র্যালিটি উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর-২(বিরল বোচাগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে হবে। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন মোঃআবুল কাশেম ভারপ্রাপ্ত সভাপতি বোচাগঞ্জ উপজেলা বিএনপি,মোঃ শফিকুল আলম সাধারণ সম্পাদক,মোঃ বাবুল আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ জালাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোঃহারেসুল ইসলাম সাংগঠনিক সম্পাদক।মোঃ সুয়েল রানা পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর,মোঃ উজ্জ্বল আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বোচাগঞ্জ উপজেলা শাখা আরো উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ ০৬ টি ইউনিয়ন ও ০৯ টি ওয়ার্ড থেকে আসা অসংখ্য নেতাকর্মীবৃন্দ।




















