ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বাউল আবুল সরকারের বিচারের দাবিতে পিরোজপুরে আইনজীবীদের প্রতিবাদ সভা

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৪০ বার পঠিত

পিরোজপুর অফিস :: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্যাপক আলোচনায় থাকা মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল হোসেন সরকারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সংখ্যক আইনজীবী অংশ নেন। সভায় বক্তারা বলেন, বাউল শিল্পীর সাম্প্রতিক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং এটি বহু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে তারা মনে করেন। তারা বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট নিয়াম, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল রাজ্জাকসহ অন্যান্য আইনজীবীরা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাউল আবুল সরকারের বিচারের দাবিতে পিরোজপুরে আইনজীবীদের প্রতিবাদ সভা

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫