ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বাড়ির দরজা ভেঙ্গে মালামাল লুট, গৃহকর্তা অপহরণ !

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ১০:১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ২৬ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে গুলি করতে-করতে বাড়ির দরজা ভেঙ্গে নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছে অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা।অপহ্নতের বাড়িতে চালিয়েছে ব্যাপক হামলা-ভাংচুর।তছনছ করেছে মুল্যবান মালামাল।
লুট করে নিয়ে যায় বিপুল জিনিসপত্র।
২০ নভেম্বর দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদা এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত নুরুল ইসলাম (৫০) স্থানীয় বাসিন্দা।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নুরুল ইসলামের বাড়িতে হানা দেয়। দরজা বন্ধ পেয়ে তারা প্রথমে গুলিবর্ষণ করে। এরপর দরজা ভেঙ্গে বাড়ীতে ঢুকে নুরুল ইসলামকে টেনে-হিঁচড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়।
অপহৃতের ছেলে কামাল হোসেন জানান, রাত ৯টার দিকে হঠাৎ একদল সন্ত্রাসী তাদের বাড়ির আঙ্গিনায় আসে। প্রথমে তারা দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হলে, চাল ভেঙ্গে ঘরে ঢুকার পর দরজা ভাঙ্গে।তারপর তার বাবাকে ধরে নিয়ে যায়।এসময় সন্ত্রাসীরা বাড়ির সদস্যদের মারধর করে এবং ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
তিনি জানান, সন্ত্রাসীদের হাতে ছিল ভারী অস্ত্র। ঘটনাস্থল থেকে যে গুলির খোঁসা উদ্ধার করা হয়েছে, তা সম্ভবত বিদেশি অস্ত্রের।কামাল হোসেন দ্রুত তার বাবাকে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।হামলার সময় গুলিবর্ষণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।টেকনাফস্থ ১৬ এপিবিএন’র আওতাধীন লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের পরিদর্শক শফিকুল ইসলাম রাজু জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছান। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে প্রায় ৬১ রাউন্ড গোলাগুলি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্যাম্প সংলগ্ন পাহাড়ে কয়েকটি অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী গ্ৰুপ রয়েছে, তারাই নুরুল ইসলাম কে অপহরণ করেছে। তাকে উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ভয় আর আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপহৃত স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামকে উদ্ধারের পাশাপাশি এলাকার নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।


















