ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বানের পানির মত ইয়াবা, এক অভিযানে উদ্ধার এগারো কোটি টাকার !

শ.ম.গফুর,কক্সবাজার :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৪৭ বার পঠিত

কক্সবাজারের সীমান্ত দিয়ে বানের পানির মত আসছে ইয়াবা। হাত বাড়ালেই মিলছে নিমিষেই।একদিনে,এক পয়েন্টে, এক অভিযানে আটক হয়েছে ১১ কোটি টাকার ইয়াবা। উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ফারিরবিল এলাকায় অভিযান কালে স্থানীয় সীমান্ত পিলার থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে অবস্থান নেন টহল দল। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখেন।
ব্যক্তিদ্ধয়’কে টহল দল চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের ভেতরের দিকে পালিয়ে যায়।ফেলে যাওয়া ব্যাগগুলো তল্লাশি করে খাকি স্কচটেপে মোড়ানো নীল রঙের বাতাসরোধী ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা।এ ঘটনার পর পলাতক চোরাকারবারিদের ধরতে রাতভর এলাকায় চিরুনি অভিযান চালায় বিজিবি। তবে দীর্ঘ অনুসন্ধানেও কাউকে আটক করা সম্ভব হয়নি।উখিয়া ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানান।অপরদিকে উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আরও ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।এ সময় ইয়াবা বহনে ব্যবহ্নত নোয়াহ গাড়ীটি জব্দ করা হয়েছে।


















